পোস্টগুলি

জানুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৪৪ কবিতা : দুপুর মিত্র

ছবি
  Enjoy more offers  প্রথম প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০১০ বইটি বিক্রির জন্য নয় কপিলেফ্ট। এই বইয়ের সমস্ত লেখা কপিলেফ্ট। এই বইটির যে কোন অংশ যে কেউ অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে মূল লেখক ও লেখাকে অবিকৃত রেখে লেখক ও প্রকাশকের অনুমতি ব্যতিরেকেই যে কেউ নকল এবং পরিবেশন করতে পারবেন। এছাড়া বইটি কেবল মাত্র ই মেইলে লেখকের সাথে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে সংগ্রহ করতে পাবেন। ই মেইল ঠিকানা- mitra_bibhuti@yahoo.com প্রকাশক দুপুর মিত্র প্রচ্ছদ কাঠের শরীর লে আউট ও মুদ্রণ ম্যাড হর্স, ১২৫, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা বিশেষ কৃতজ্ঞতা: আমার বন্ধু আহসান হাবীবকে উৎসর্গ আমার মা কল্যাণী রানী মিত্র আমার বাবা ভোলা নাথ মিত্র ও আমার ছোট ভাই আকাশ মিত্র – কে ১. নদীঘাটেই তবু আসতে হবে কারো নদীর বুক চিরে নিতে হবে তাকে রূপালি দানা সন্ধ্যায় বাতাসে গা এলিয়ে দিয়ে গলা ছেড়ে দিতে হবে টান জলকে শাসন করতে করতে নায়ককে পেতে হবে স্নান করতে আসা জলকুমারী স্টিমার আসবে দূর দেশ থেকে ভিনদেশী দেবতার পায়ে হুমরি খেয়ে নিতেই হবে ধূলো সমস্ত রাত সাইরেনের মতো কেঁদে কেঁদে ঘুমাবে তীরবর্তী গ্রামের নিত্যনতুন শিশু কারো কারো মনে পড়বে শৈশ...

কামরুজ্জামান জাহাঙ্গীরের ভূমিকাসহ দুপুর মিত্রের ফ্ল্যাশ ফিকশন

ছবি
    I talki  দুপুর মিত্রের ফ্ল্যাশ ফিকশন মন লাগিয়ে আমি পড়তে থাকি- আরও স্পষ্ট করে বললে, তা পড়তে আমি বাধ্য হই। সেটা কোনো জোরাজুরির বিষয়ই নয়, আমার মনোবাঞ্ছার বিষয় বলেই তা পড়ে কিছু লিখতে মন চাইল। এবং তা চাইতে চাইতে গল্পের এ-ধারাটা মূলত কী, তাই আবিস্কারে প্রবৃত্ত হই। এ চাওয়াটারও প্রয়োজন ছিল, কারণ এ ধারাটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। এ করতে গিয়ে আমি আমাকে নিয়েই খানিক ঘাটাঘাটি, এমনকি মাখামাখি শুরু করলাম! এইটুকু আবারও বুঝতে থাকলাম, ফ্ল্যাশ ফিকশন (তড়িৎ-গল্প / মুঠো-গল্প হতে পারে এর বাংলা নাম) এ যে ছোটগল্প বা অণুগল্প নয় কিংবা নয় তাৎক্ষণিক গল্প (Sudden story) তা অন্তত মানা গেল। এর সৃষ্টিপ্রক্রিয়ার নৈবদ্য দিয়েই বুঝতে হয় যে এর নাম ফ্ল্যাশ ফিকশন বা তড়িৎ/মুঠো গল্প কেন! এর শব্দসংখ্যা ৭৫০ এর মতো হতে পারে। এক-বসায় তা পড়া যায়, ভাবা যায়; তবে ‘সাডেন স্টোরি’র মতো যেখানের গল্প সেখানে রাখার বিষয় তা নয়। তবে তা সাহিত্যসত্য যে, এতে গল্পের মেজাজটা নিশ্চিতই চালু থাকে। আমার এটা মনে হতে থাকে দুপুর মিত্র গল্পের ভিতর গল্পের আলাদা চেহারা ক্রমশ আবিস্কার করছেন বা প্রতিস্থাপন করতে আছেন। তিনি সেই গল্প...