দশভুজা: দুপুর মিত্র
দশভুজা দশভুজা দুপুর মিত্র প্রকাশ ফেব্রুয়ারি ২০১২ কপিলেফ্ট। এই বইয়ের সমস্ত লেখা কপিলেফ্ট। এই বইটির যে কোন অংশ যে কেউ অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে মূল লেখক ও লেখাকে অবিকৃত রেখে লেখক ও প্রকাশকের অনুমতি ব্যতিরেকেই নকল ও পরিবেশন করতে পারবেন। প্রকাশক দুপুর মিত্র প্রচ্ছদ নির্ঝর নৈ:শব্দ বইটি বিক্রির জন্য নয় যাদের ভালবাসায় ঋদ্ধ রুবাইয়াৎ আহমেদ,অদ্বৈত মারুত, সিদ্ধার্থ টিপু, বিল্লাল মেহেদী, অদিতি ফাল্গুনী, ষড়ৈশ্বর্য মুহম্মদ, সিদ্ধার্থ শংকর ধর, মেহেদী উল্লাহ, হামীম কামরুল হক, আহমাদ শামীম, সঞ্জয় ঘোষ, সালাহ্উদ্দীন শুভ্র, মাহবুব মোর্শেদ এবং অন্যান্য লেখকদের যারা গুরুত্বপূর্ণ মতামত ও সহযোগিতা করেছেন ও এর মুদ্রণ থেকে শুরু করে যাবতীয় কাজে যে সমস্ত শ্রমিকেরা শ্রম দিয়েছেন উৎসর্গ রাস্তায় ঘুরে ঘুরে যে লোকটি গান করে টাকা তুলে সংসার চালায় মাঝে মাঝে মনে হয় সেই লোকটিই কেবল জানে শিল্প আর জীবন এক ও অদ্বিতীয় …এইসব মানুষের করকমলে পাঁচটি কিসসা গণতন্ত্র সংসদ ভবনের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে অনেকগুলো লেক দেখলাম, সেই লেকের দুইপাশে অনেক মানুষ বসে আছে, গল্প করছে, প্রেমি...